ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গাজীপুরে আগুন লেগে পুড়ে গেছে ১৬ টি দোকান
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান বাজারে আগুন লেগে পুড়ে গেছে ১৬টি দোকান। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ মার্কেটে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের ১৬টি দোকান এবং দোকানে থাকা সব মালামাল পুড়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার স্টেশন মাস্টার কবিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *