ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ২৫
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় মঙ্গলবার করোনা ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে ২৫ জন। এরমধ্যে সদর উপজেলায় ১, ফুলছড়িতে ৪, সুন্দরগঞ্জে ১, সাঘাটায় ৮, পলাশবাড়ীতে ৫ ও সাদুল্যাপুর উপজেলায় ৬ জন।

তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা শেষে ছাড়পত্র নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৫৮ জন। এদিকে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৪ জন। এরমধ্যে ২৩ জন মারা গেছে। জেলায় হোম কোয়ারেন্টাইন ব্যক্তি মোট ১০ হাজার ৫৮ জন। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে মোট ৭ হাজার ৪৫৮ জনকে।

এছাড়া জেলায় করোনায় শনাক্ত ২ হাজার ৩৫৪ জনের মধ্যে ১ হাজার ৮৭১ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সুত্রে এসব তথ্য জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *