ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গাইবান্ধায় আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে যুবকের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে স্বপন মন্ডল (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত স্বপন মন্ডল খোর্দ্দ রসুলপুর গ্রামের নওশা মন্ডলের ছেলে।

বুধবার  দুপুরে ওই উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর মোংলা বন্দরে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আর্জেন্টিনার ফুটবল খেলার ভক্ত স্বপন মিয়া। তাই তার বাসার ছাদে উঠে পতাকা টানছিলেন। এমন সময় ৩৩ কেভি ভোল্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। পরে সেখান থেকে তিনি ছিটকে মাটিতে পড়েন। পরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে স্বপন মন্ডলের মৃত্যু হয়।

জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *