ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গাংনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ মেহেরপুরের গাংনীতে ২০পিস ইয়াবাসহ শাহারুল ইসলাম(২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার দুপুর দুইটার দিকে তাকে আটক করে। আটককৃত শাহারুল ইসলাম উপজেলার আকছাদ আলীর ছেলে।

গাংনী থানার ওসি মোঃ বজলুর রহমান জানান, মেহেরপুর গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামের পাগলার ব্রিজ এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই তৌহিদুল ইসলাম,এএসআই বিপ্লব, এএসআই মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে ২০পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহারুল ইসলামকে আটক করে। তিনি আরো জানান আটককৃত শাহারুল ইসলাম এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *