ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গাঁজা সেবনে বাধা দেয়াতে হত্যা, গণপিটুনিতে নিজেই নিহত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গাঁজা সেবনে বাধা দেয়ায় মেহেরপুরের মুজিবনগরে জাদুখালি যতারপুর বটতলায় সাইদুর রহমান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় গণপিটুনিতে নিহত হয়েছেন হামলাকারী মনিরুল ইসলাম (২৪)।

শনিবার (১২ জুন) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যতারপুর বট তলা মোড়ের একটি চায়ের দোকানের মাচায় বসে যতারপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩৪) গাঁজা সেবন করছিল। এ সময় স্বেচ্ছাসেবক লীগ মুজিবনগর উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ও একই গ্রামের বাসিন্দা সাইদুর রহমান তাকে নিষেধ করেন। এতে রাগান্বিত হয়ে মনির হাতে থাকা হাসুয়া দিয়ে সাইদুরের গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সাইদুর রহমান। এ সময় আশপাশে থাকা লোকজন ছুটে এসে মনিকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তারও মৃত্যু হয়।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাসেম বলেন, মরদেহ দুটি উদ্ধার এবং ঘটনাটির তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *