ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গলাচিপায় ১৫ জনকে জরিমানা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পটুয়াখালীর গলাচিপায় লকডাউনের ষষ্ঠ দিনে বিধিনিষেধ অমান্য করায় ১৫ জনকে ১০ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে পৌরসভাসহ উপজেলার রতনদী তালতলী ও চিকনিকান্দী ইউনিয়নে দুইটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ব্যবসায়ী ও পথচারিকে এ অর্থদন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম চার ব্যবসায়ী ও নয় পথচারিকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *