ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গলাচিপায় সৌর বিদ্যুতের শর্ট সার্কিটে এক জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পটুয়াখালীর গলাচিপায় হাই ভোল্টেজ সোলারের শর্ট সার্কিটে স্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৪৫) নামের এক দর্জির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বুধবারের বাজার নামক স্থানে ।
জানা গেছে, চরবিশ্বাস ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডেও মৃত মো. জয়নাল গাজীর ছেলে মো. মিজানুর রহমান বুধবারের বাজারে দর্জির কাজ করত। মঙ্গলবার দুপুরে মিজানুর রহমান মেইন সুইচ থেকে ফ্যানের লাইন দিতে গিয়ে হাই ভোল্টেজ সোলারের শর্ট সার্কিটে স্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই সে মারা যায়।

এ খবরটি নিশ্চিত করেছেন চরবিশ্বাস ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি।এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, অভিযোগ না করলে ময়নাতদন্ত না করেই লাশ দাফন করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *