ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে  ২৩ জনকে জরিমানা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পটুয়াখালীর গলাচিপায় লকডাউনের তৃতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় ২৩ জনকে  ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরসভাসহ উপজেলার রতনদী তালতলী ও চিকনিকান্দী ইউনিয়নে দুইটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ব্যবসায়ী ও পথচারিকে এ অর্থদন্ড দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার ছয় ক্ষুদ্র ব্যবসায়ী ও চার পথচারিকে ৯ হাজার ৩০০ টাকা জরিমানা করেন। এদিকে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম ছয় ক্ষুদ্র ব্যবসায়ী ও সাত পথচারিকে ৯ হাজার  ৭০০ টাকা জরিমানা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *