ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ১ হাজার ২৯০ জন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯০ জন।  সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৮ হাজার ৬৮৭ জনে।

আর ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১ জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৬ জনের।

বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *