ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যু ৮ জনের, আক্রান্ত ৭৪
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৪ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৯৩ জন। এসময়ে করোনায় মারা গেছেন ৮ জন।

রোববার (৯ মে) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৬টি ল্যাবে ১ হাজার ১৯৭টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৮৫টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৪২টি নমুনা পরীক্ষা করা হয়। বিআইটিআইডি ল্যাবে ২২ জন, চমেক ল্যাবে ১৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫০৬টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করে ৪ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৭টি নমুনা পরীক্ষা করে ১২ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১১টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ও বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ১৯৭টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫৫ জন এবং উপজেলায় ১৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *