ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে মৃত্যু পঞ্চাশের উপরে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

খুলনা বিভাগের গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৭৩২ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

এর আগে বুধবার খুলনা বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছিল। আর একইদিন সর্বোচ্চ এক হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া বাগেরহাটে একজন, যশোরে ছয়জন, নড়াইলে তিনজন, মাগুরায় তিনজন, ঝিনাইদহে তিনজন, কুষ্টিয়ায় ১০ জন, চুয়াডাঙ্গায় তিনজন এবং মেহেরপুরে একজন মারা যান।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *