ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় খুলনার করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় খুলনার মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) করোনা ইউনিটে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন কোভিড-১৯ পজিটিভ ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে করোনা ইউনিটের ফোকাল পারসন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ ল্যাবে আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শুধু খুলনার নমুনা ছিল ৩৪৪টি। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১০০ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *