ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গঙ্গাচড়ায় মাদকসেবনের অপরাধে চেয়ারম্যান পুত্র আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রংপুরে মাদকসেবনের অভিযোগে আসিফ মোহাম্মদ জাকিউল আমিন (২৬) নামে এক আটক করেছে পুলিশ।

আটক যুবক গঙ্গাচড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের ছেলে। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

আজ (২৮ জুন) সোমবার  দুপুরে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।

তিনি জানান, রোববার রাতে নগরের খটখটিয়া এলাকাতে গাঁজা সেবনের সময়ে জাকিউল আমিনকে হাতেনাতে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় সোমবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি প্রসিকিউশন মামলা করা হয়। পরে দুপুরে তাকে মেট্রোপলিটন (পরশুরাম) আদালতে পাঠানো হয়েছে।

মাদক, চুরি-ছিনতাইসহ সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণে পরশুরাম থানা পুলিশ সজাগ রয়েছে দাবি করে ওসি আরো বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *