ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
খুলনায় ২৪ ঘন্টায় রেকর্ড ২২ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

খুলনায়  একদিনে রেকর্ড আরও ২২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে তাদের মৃত্যু।

এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ও খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৫৫ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেডজোনে ৯৫ জন, ইয়ালো জোনে ২১ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *