ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
খুলনায় ১ দিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬১৪ জনের শরীরে। খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

যা এ পর্যন্ত বিভাগের সর্বোচ্চ শনাক্ত। এসময় মৃত্যু হয়েছে ৭ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৬।

এর আগে রোববার (১৩ জুন) ৬০৬ জনের করোনা শনাক্ত হয়। শনিবার (১২ জুন) ৩১৯ জনের, শুক্রবার (১১ জুন) ৫৯৯ জনের, বৃহস্পতিবার (১০ জুন) করোনা শনাক্ত হয় ৫৭৮ জনের।

সোমবার (১৪ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় যশোরে ২ জন, খুলনায় একজন, কুষ্টিয়ায় ২ জন, নড়াইলে একজন ও মেহেরপুরের একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার (১৪ জুন) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪০ হাজার ২২৮ জন। করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৬-এ। এসময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ হাজার ১৭৪ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে। খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৬৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৬৫৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৪ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৩৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *