ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
খুলনায় ডুমুরিয়ার সাংবাদিক শেখ মাহতাবকে পুরস্কৃত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিস ভবনে ৮ই জুন মঙ্গলবার রাত ৮টায় মাসিক সভায় ডুমুরিয়ার জোনাল অফিস মিলনায়তনে সকল কর্মকর্তা কর্মচারী দের উপস্হিতে

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ আলতাফ হোসেন চৌধুরী পুরস্কৃত

করলেন ডুমুরিয়ার সাংবাদিক শেখ মাহতাব হোসেন কে।

ঝড় বৃষ্টিসহ প্রাকৃতিক দৃর্যোগের সময় খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির নিউজ করায় তাকে এ সংবর্ধনা ও তাকে পুরস্কার দেওয়া হয়।  এসময় পুরস্কার বিতরণ  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল মতিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ আলতাফ হোসেন চৌধুরী,  ডুমুরিয়া জোনাল অফিসের এজি এম কম মোঃ আব্দুল মমিন খান, ডেইলি অবজারভার, ভোরের কাগজ, ও দৈনিক জন্মভূমির ডুমুরিয়া খুলনা প্রতিনিধি, শেখ মাহতাব হোসেন,

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিসের জুনিয়র ইন্জিনিয়ার নন্দ‌ন কিশোর , মোঃ আব্দুল হালিম,মোঃ মাহাবুবুর রহমান, লাইন টেকসিয়ান,সুফল পাল, মুন্সি মোশাররফ হোসেন, মেজবাহুল হক,ওলিয়ার রহমান, চঞ্চল কুমার,দেবব্রত,  বিলিং সুপার ভাইজার সুলতানা পারভীন, নাইমা বেগম, মন্জুয়ারা বেগম, সেফালী বেগম, মাহমুদা খানমসহ

৭০ জন কর্মকর্তা কর্মচারী উপস্হিত ছিলেন।

আলোচনা শেষে মিষ্টি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *