ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
খুলনায় করোনায় তিন হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

খুলনায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও ১১২ জন। নতুন ভর্তি হয়েছেন ২৬ জন।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। বেসরকারি এ হাসপাতালে ৯০ শয্যার করোনা ইউনিটে ৬৫ রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে এক রোগীর মৃত্যু হয়েছে। বেসরকারি এ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৭ জন। আইসিইউতে রয়েছেন সাতজন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ছয়জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, এ হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন   ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কেউ মারা যায়নি। করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৮ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। নতুন ভর্তি হয়েছেন দুজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *