ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
খুলনার দুই হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

খুলনায় করোনা ও উপসর্গ নিয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে সাতজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়।

করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় সাতজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৮ জন। যার মধ্যে রেড জোনে ৪৭ জন, ইয়ালো জোনে ৪০ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে দুই নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন। আইসিইউতে রয়েছেন সাত এবং এইচডিইউতে তিনজন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন চারজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যায়নি

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৬ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় কোনো রোগী ভর্তি হয়নি। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *