ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কোভিড আক্রান্ত রোগীকে নার্সের ধর্ষণ , রোগীর মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ভারতে হাসপাতালে কোভিড আক্রান্ত রোগীকে ধর্ষণ করে নার্স। এর ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় ওই নারীর। এ ঘটনায় ৪০ বছর বয়সী অভিযুক্ত সন্তোষ আহিরওয়ারকে গ্রেফতার করা হয়েছে। এরপর বৃহস্পতিবার এ ঘটনাটি প্রকাশ করে পুলিশ।

মধ্যপ্রদেশের ভোপালের একটি সরকারি হাসপাতালে প্রায় এক মাস আগে এমন ঘটনা ঘটলেও সম্প্রতি ঘটনাটি সামনে এসেছে।

৪৩ বছরের ওই নারী ভোপালের মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি ছিলেন। গত ৬ এপ্রিল এ ঘটনা ঘটলে তিনি ওইদিনই ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। এক চিকিৎসককে দেওয়া বিবৃতিতে অভিযুক্তকে চিহ্নিতও করেছিলেন তিনি। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে ভেন্টিলেশনে রাখা হয় এবং সেদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

সিনিয়র পুলিশ অফিসার ইরশাদ আলি বলেছেন, নির্যাতিতা পুলিশকে বলেছিলেন তার পরিচয় গোপন রাখতে। সে জন্য তদন্তকারী দল ছাড়া কাউকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। সূত্র: আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *