ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কোটচাঁদপুরে স্বেচ্ছায় হিন্দু ধর্ম থেকে পরিবারের সবাই ইসলাম ধর্ম গ্রহন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নে রেলস্টেশন পাড়ার একই পরিবারের সবাই হিন্দু ধর্ম থেকে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

(৩০ শে জুলাই) শুক্রবার জুম্মা নামাজের সময় মসজিদে ইমাম সহ সবার উপস্থিতিতে সনাতন ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।সনাতন ধর্ম পরিবর্তন করে দীপক কুমার নাম পরিবর্তন করে রাখেন আব্দুর রহমান।

এ বিষয়ে নতুন ইসলাম ধর্ম গ্রহণ করা দীপক কুমার অর্থাৎ আব্দুর রহমান বলেন,আল্লাহ আমাদের বিবেক-বুদ্ধি দিয়েছেন। আমরা অনেক ভেবে দেখেছি একমাত্র ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলামের নিয়ম-নীতি আমার খুব ভালো লেগেছে। তাই আমরা শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছি। আমাদের জন্য দোয়া করবেন বাকি জীবন যেন ইসলামের আদর্শ নিয়ে চলতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *