ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কোটচাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ১নং সাফদারপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের স্কুলের পাশদিয়ে বহমান পিচ রাস্তা,পার হতে গেলে মোটরসাইকেলের ধাক্কায় অনিমাদে (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।(২৩ ই জুন) বুধবার সকাল ১১ টায় এ দুর্ঘটনা ঘটে। উপজেলার সাফদারপুর ইউনিয়নে রাজাপুর গ্রামের নলকান্তীদে এর সহধর্মিনী অনিমাদে বলে জানা যায়।

নির্ভর যোগ্য সুত্র জানান তার বেটার বউ আমার শাশুড়ি প্রতিদিনের রাস্তা পার হয়ে মাঠে যান ছাগলের জন্য ঘাস আনতে।কাজ সেরে বাড়ি ফেরার পথে বলুহর গ্রামের দিক থেকে মটরসাইকেল যোগে ড্রাইভার সহ তিনজন একই গ্রামের রাজাপুরের দিকে আসছিলো,অনিমাদে রাস্তা পার হতে গেলে তাকে সজোরে ধাক্কা দেয়।ধাক্কা লেগে রাস্তার উপর পড়ে গেলে মাথায় আঘাত লেগে প্রচন্ড রক্ত খরন হয়ে  ঘটনাস্থলেই তিনি মারা যান।স্থানীয় জনতা জানান,মোটরসাইকেল চালকসহ   আরজু হোসেন (২০) পিতা মোঃ বাদশা মন্ডল,মামুন (২৫) নানা হাদান মন্ডল,মোহাম্মোদ আলী (২৫) পিতা চান্দু মন্ডল,দূর্ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *