ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কোটচাঁদপুরে বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১,আহত ১
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর-কালিগঞ্জ মহাসড়কে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাসের চাকায় পিষ্ট হয়ে রাকিব হোসেন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দূর্ঘটনায় আরাফাত হোসেন (২৮) নামে আরো একজন আহত হয়েছেন।

শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার কালিগঞ্জ- কোটচাঁদপুর মহাসড়কের নওদাগ্রাম নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত রাকিব কালিগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামের আঃ মতিনের ছেলে। দূর্ঘটনায় আরাফাত একই উপজেলার বলিদাপাড়ার আব্দুল কাদেরের ছেলে।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, শুক্রবার বিকালে কোটচাঁদপুর থেকে কালিগঞ্জ অভিমুখে ছেড়ে যাওয়া শাপলা পরিবহনের একটি বাসের সঙ্গে কোটচাঁদপুরে দিকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাকিব নিহত হয়। এঘটনায় আরো একজন গুরতর আহত হয়েছেন।

ওসি জানান, এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *