ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কোটচাঁদপুরে চুরি হওয়া গড়াই পরিবহন উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ঘাগা তালসার রোডে ঘাগা গ্রামের ঝিনাইদহ আরাপপুর সেবা ক্লিনিকের সামনে থেকে গত রাতে চুরি হয়ে যাওয়া গড়াই পরিবহন উদ্ধার।

বাসটির মালিক আমজাদ হোসেন টমাস বলেন তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান সামনে প্রতিদিনের মতোই বাসটি রেখেই বাসায় চলে যান ড্রাইভার

কে বা কারা ওই রাতে আনুমানিক একটা থেকে দুইটা সময় বাসটি চুরি করে নিয়ে পালিয়ে যায় এরপর ভোররাতেই টমাসের ফোনে কল আসে ঘাগ গ্রাম থেকে ফোনে বলা হয় ঘাগা গ্রামের রাস্তা পাশে দেবে যাওয়ার কারণে ঢাকা মেট্র ব ১৪-০২৯৯ বাসটি কে বা কারা ফেলে রেখে চলে যায়।

ঘাগা গ্রামের ছেলে প্রত্যক্ষদর্শী আরিফুল হোসেন মিলন বলেন গভীর রাতে বাসের ইঞ্জিলের শব্দে তার ঘুম ভেঙে যায় বাইরে বেরিয়ে এসে দেখে একটি বাস রাস্তার মাঝে আড়াআড়িভাবে পড়ে আছে মিলন তখন বাসে থাকা মোবাইল নাম্বারটিতে ফোন করে মালিকের কাছে বলেন বাসটি পড়ে থাকার কথা খবর পেয়ে সাথে সাথে ছুটে আসেন বাসের মালিক আমজাদ হোসেন টমাচ।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তালসার পুলিশ ক্যাম্পের এ এস আই আব্বাস আলী।গ্রামবাসীর সহযোগিতা পেয়ে বাসটি উদ্ধার করে ঝিনাইদহ নিয়ে যান বাসের মালিক”আমজাদ হোসেন টমাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *