ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কুড়িগ্রামের বড়ভিটা ইউনিয়নের ৭৫০টি পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বড়ভিটা ইউনিয়নের ৭৫০টি পরিবারের মাঝে মাননীয়  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

১৫ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২ টায় বড়ভিটা ইউনিয়ন পরিষদ চত্বরে জিআর কর্মসূচির আওতায় ইউনিয়নটির বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, করোনায় কর্মহীন, গরীব দুস্থ ও অসহায় ৭৫০টি পরিবারের মাঝে নগদ ৫০০ করে মোট ৩ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়। বিতরণকালে ইউনিয়নটির চেয়ারম্যান খয়বর আলী মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা (ট্যাগ অফিসার) রায়হান উদ্দিন সরদার, ইউনিয়ন পরিষদ সচিব বাবুল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *