ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে  আওয়ামী লীগের  ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে জন্ম হয় বর্তমান ক্ষমতাসীন দলটির।

সংগ্রাম ও সাফল্যের ৭২ বছর পূর্তিতে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৩ জুন বুধবার সকাল ১০ টায় উপজেলার পোদ্দার মার্কেট সংলগ্ন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক  ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, উপজেলা যুবলীগের সহ সভাপতি নজির হোসেন,সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুনিয়া, শামসুল হুদা বন্ধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *