ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কুমিল্লায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
কুমিল্লার তিতাস উপজেলায় সাপের কামড়ে নিরব (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।নিরব পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলো। সে উপজেলার কলাকান্দি গ্রামের রাসেল মিয়ার ছেলে।
নিহতের পিতা মো. রাসেল মিয়া বলেন, নিরব (১২) শনিবার দুপুর ২ টায় বাড়ি টিউবওয়েলে গোছল করার পর নিচ থেকে পেন্ট তুলতে গেলে বিষধর সাপ হাতে কামড় দেয়। এই কথা শুনে দ্রুত গামছা দিয়ে তার হাত বেধে প্রথমে পাশের গ্রামের ওঝা দিয়ে ঝার ফুক করার পর তার হাতের বাধন খুলে দেওয়া হয়। পরবর্তীতে তার স্বাস্থ্যের অবনতি হলে হোমনা উপজেলার মাথাভাঙ্গা দরবেশ স্যারে মাজারে নিলে প্রথমে একটি পান পড়া খাওয়ানো হয়। তারপর আরেকটি পান পরা খাওয়াতে গেলে সে ঢলে পড়ে।পরে রাত ৮ টার দিকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
এই বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ইব্রাহিম খলিল বলেন, শিশুটিকে বিষধর সাপে কামড় দিয়েছে। শিশুটির ইসিজি ও অন্যান্য পরিক্ষা নিরিক্ষা করার পর দেখা গেলো শিশুটি আর বেঁচে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *