ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কােম্পানীগঞ্জে কর্মহীন সিএনজি চালকদের খাদ্য সহয়তা করেন উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
দৈনিক ডাকঃ নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় লকডাউনে কর্মহীন সিএনজি চালকদের মাঝে সরকারী তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
৬ জুলাই (মঙ্গলবার) কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সহায়তা প্রদান করেন, কোম্পানীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) ও
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।

এ সময় ৭২ জন সিএনজি চালক এবং অসহায় ও দরিদ্র মানুষ সহ সর্বমোট ১৩৫ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
লকডাউনে সরকারের এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপ্রভাত চাকমা।
তিনি বলেন, চলমান লকডাউনে যদি কেউ খাদ্য সংকটে থাকেন তাহলে ৩৩৩ নম্বরে কল দিয়ে আমাদেরকে আপনার নাম,ঠিকানা মোবাইল নাম্বার জানিয়ে দিবেন।
আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার খাদ্য আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছে দেওয়ার জন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *