ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কাষ্টঘর থেকে ইয়াবাসহ আটক কারবারি কারাগারে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সিলেট মহানগরীর কাষ্টঘর এলাকা থেকে ৯শ’ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক এক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে।

তার নাম পাপ্পু বাশফোর (২৬)। তিনি সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার কাষ্টঘর সুইপার কলোনির বৌওনা বাশফোরের ছেলে। আজ সোমবার ( ২১ জুন ) দুপুরের দিকে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে  সকাল সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল সুইপার কলোনির সামনে থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৯শ’ পিস ইয়াবা ও চারশ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন জানান, পাপ্পুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তারা তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করেন।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালী থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *