ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কালকিনিতে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কালকিনিতে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ (২৮শে আগস্ট থেকে ০৩রা সেপ্টেম্বর) উপলক্ষে নির্ধারিত কর্মসূচির তৃতীয় দিনে মাদারীপুরের কালকিনি উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যােগে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার( ৩০ আগস্ট) সকালে উপজেলার কাজিবাকাই বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এবারের মৎস্য সপ্তাহের স্লোগান “বেশি বেশি মাছচাষ করি,বেকারত্ব দূর করি”। এই স্লোগানকে সামনে রেখে উক্ত মতবিনিময় সভায় স্থানীয় জনগণকে মৎস্যচাষ করে স্বাবলম্বী হতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা শাহীন কবির,সহকারী মৎস্য কর্মকর্তা প্রনব কুমার দত্ত,ক্ষেত্র সহকারী রকিবুজ্জামান,স্থানীয় মৎস্যচাষীগন ও সাধারণ নাগরিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *