ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কালকিনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ উপলক্ষে কালকিনি উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যােগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার(২৮ আগস্ট)সকালে মৎস্য অধিদপ্তরের কার্যালয়ে সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা প্রনব কুমার দত্ত, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোঃ শাহরিয়ার, সাংবাদিক সংগঠন উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলন, সাধারন সম্পাদক নাসিরউদ্দিন ফকির লিটন,সাংগঠনিক সম্পাদক আবির হাসান পারভেজ,সদস্য রকিবুজ্জামান,কালকিনি প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম মিন্ঠু, সাধারন সম্পাদক কায়কোবাদ শামীম,সহসম্পাদক শাহাদাত হোসেন ওয়াশিম, সদস্য রোমান,উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিএম হানিফ, সহ সম্পাদক শেখ লিয়াকত হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *