ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
করোনায় ১০ জেলায় ৭৮ মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যু। আক্রান্তের সংখ্যাও বেড়েই চলেছে। লকডাউনেও থামানো যাচ্ছে না আক্রান্তের হার। মঙ্গলবার (৩ আগস্ট) বেলা সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের ১০ জেলায় করোনা ও উপসর্গে ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে রোগীর চাপ সামলাতে দিশেহারা হাসপাতালগুলো। কোনো কোনো এলাকা থেকে হাসপাতালে শয্যা ও অক্সিজেন সংকটের খবরও পাওয়া যাচ্ছে। নিচে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার করোনার চিত্র তুলে ধরা হলো-

রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন, উপসর্গ নিয়ে ১১ জন এবং একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন, নাটোরের পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর দুইজন ও পাবনার একজন রয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৭ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি আছেন ৩৯২ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩২৮টি নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা শনাক্ত হয়। এ হিসেবে জেলায় শনাক্ত হার ২৭ দশমিক ৭৪ শতাংশ।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ৪৪ নমুনায় ১৭ জনের করোনা পজিটিভ আসে। শনাক্ত হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ। নওগাঁর ১৮৩ নমুনায় ২৭ জনের পজিটিড আসে। শনাক্ত হার ১৪ দশমিক ৭৫ শতাংশ।

চাঁদপুর:
চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম:
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৭২ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। এ ছাড়া করোনা আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের মৃত্যু হয়েছে।

পঞ্চগড়:
পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সাতক্ষীরা:
সাতক্ষীরা মেডিকেলে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া:
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

খুলনা:
গত ২৪ ঘণ্টায় খুলনার হাসপাতালগুলোতে মারা গেছেন ৭ জন।

ময়মনসিংহ:
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলার হাসপাতালগুলোতে মারা গেছেন ১৭ জন।

দিনাজপুর:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬ জন।

আরও আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *