ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
করোনায় প্রাণ হারিয়েছেন ২,৬৯১ রেমিটেন্স যোদ্ধা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গত মে মাসে কেবল বাহরাইনেই ৩২ বাংলাদেশির মৃত্যু হয়

করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্বে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। একেক সময়ে এ ভাইরাসের একেকটি ধরন তাণ্ডবলীলা চালাচ্ছে বিশ্বজুড়ে। সম্প্রতি বাংলাদেশেও ভারতীয় ধরনটির ভয়ংকর উপস্থিতি দেখা মিলছে। এ পর্যন্ত দেশে ১৩ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তবে মৃত্যুর তালিকায় পিছিয়ে নেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশিরা। বিশ্বের ২৩ দেশে এ ভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২,৬৯১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার পর্যন্ত থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ছয় দেশে ১,৬৯০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যে ছয় দেশে সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন, সে দেশগুলোর মধ্যে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত অন্যতম। দেশগুলোতে বাংলাদেশি কর্মী রয়েছেন প্রায় ৪০ লাখ।

গত বছর ১৮ মার্চ যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি এ ভাইরাসে মারা যান। দেশের বাইরে সেটিই ছিল প্রথম কোনও বাংলাদেশির মৃত্যু। একই দিনে বাংলাদেশেও প্রথম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

সবশেষ ২ মাসে মধ্যপ্রাচ্য ও পাশ্চাত্যের দেশগুলোয় বাংলাদেশের নাগরিকদের মৃত্যু বেশ অনেকটা কমেছে। তবে বাহরাইনে শুধু মে মাসেই ৩২ জন বাংলাদেশির মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *