ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
করোনায় প্রাণ হারালেন এমপি হাসিবুর রহমান স্বপন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দিবা গত রাত সোয়া ৩টার দিকে মৃত্যুবরণ করেন তিনি,মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৬ বছর, তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও এমপি স্বপনের ব্যক্তিগত সহকারী আশিকুল হক দিনার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শুক্রবার (৩ সেপ্টেম্বর) তার মরদেহ বাংলাদেশে আনা হবে। এরপর শাহজাদপুরে নিজ নির্বাচনী এলাকায় জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তুরস্কের একটি হাসপাতালে কিডনি ট্রান্সফার করেন এমপি স্বপন, সফল অস্ত্রপচার শেষে সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি।
এ অবস্থায় গত ২৫ জুলাই করোনায় আক্রান্ত হন তিনি। গত ২৯ আগস্ট তাকে আবারও তুরস্কে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তাঁর অকাল মৃত্যুতে শাহজাদপুরের
সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *