ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বিশ্বে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে ২৮ লাখেরও বেশি মানুষ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। সারাবিশ্বে এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ২৮ লাখেরও বেশি মানুষ। আক্রান্ত হয়েছে প্রায় ১৩ কোটি।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫ লাখ ৪১ হাজারের বেশি মানুষ আর প্রাণ গেছে ১০ হাজার ৮৬৬ জনের।

করোনাভাইরাস পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৬ হাজার ৭০০ জন আর প্রাণ হারিয়েছে ৩ হাজার ৬৬৮ জন। এরই মধ্যে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ২৬ লাখের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ৩ লাখ ১৭ হাজারের বেশি।

তবে মোট আক্রান্ত শনাক্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। একদিনে ৬২ হাজার ৪৫৯ জন আক্রান্ত শনাক্তের মধ্যে দিয়ে দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত ৩ কোটি ১০ লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে। আর একদিনে ৮৭৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৪ হাজার জনে।

করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে পার্শ্ববর্তী দেশ ভারতে। একদিনে সেখানে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৩ হাজার ১৫৮ জন আর প্রাণ হারিয়েছে ৩৫৫ জন। দেশটিতে মোট এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ২১ লাখের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ১ লাখ ৬২ হাজারের বেশি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় গত বছরের বছরের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপিন্সে। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বর্তমানে সারাবিশ্বে ১২ কোটি ৮৭ লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। নিউজ সোর্সঃ করোনায় প্রাণহানী ২৮ লাখ ছাড়াল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *