ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
করোনায় আক্রান্ত হয়ে ভোলায় আরো ২ নারীর মৃত্যু, নতুন শনাক্ত ৩৯
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আর জে শান্ত,ভোলা, ভোলা প্রতিনিধি: ভোলায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ২ নারীর মৃত্যু হয়েছে। তার ২ জনই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ভোলা জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২১ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ একজার ৬৭৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১৪৯ জন। ভোলা সিভিল সার্জন দপ্তর সূত্র শনিবার ( ২৪ এপ্রিল) রাত ১১ টায় এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র আরো জানায়, শনিবার ভোলায় আরটিপিসি আর ল্যাবে ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৪ জন ভোলা সদর ও ৫জন তজুমদ্দিন উপজেলার বাসিন্দা। এদিকে আক্রান্তদের মধ্যে ৩০ জন ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রয়েছে। বাকীরা নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *