ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
করোনায় আক্রান্ত বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। আজ রোববার অক্ষয় টুইট করে এ খবর জানিয়েছেন।

টুইটারে চিরতরুণ অক্ষয় লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই যে, আজ সকালে আমার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সব স্বাস্থ্যবিধি মেনে সঙ্গে সঙ্গে আইসোলেশনে চলে গেছি। হোম কোয়ারেন্টিনে আছি। প্রয়োজনীয় চিকিৎসা করাচ্ছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের (করোনার) পরীক্ষা করাতে অনুরোধ করছি। ফিরছি খুব শিগগির!

অক্ষয় রাম সেতু ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। গত ৩০ মার্চ থেকে মুম্বাইয়ে এই ছবির শুটিং শুরু হয়েছিল। ছবিতে অক্ষয়ের সঙ্গে আছেন লাস্যময়ী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও নুসরাত ভারুচা। সব কোভিড-বিধি মেনেই শুটিং চলছিল বলে জানা গেছে।

ভারতে সম্প্রতি আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। দেশটির মহারাষ্ট্র রাজ্যের করোনা পরিস্থিতি সবচেয়ে বেশি বিপজ্জনক। একাধিক বলিউড তারকা এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। দুদিন আগেই আলিয়া ভাটের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছিল। এ ছাড়া কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমানের মতো তারকারা সম্প্রতি কোভিড-১৯-এ আক্রান্ত হন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *