ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কমলগঞ্জে অস্ত্র মামলার আসামী ডাকাত সর্দার গ্রেপ্তার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের কমলগঞ্জে ডাকাতি ও অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ডাকাত সর্দার সেলিম ওরফে পিচ্চি সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সেলিম ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে। শুক্রবার সকালে তাকে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *