ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কটিয়াদীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের কটিয়াদী থানা পুলিশ নয় বছরের শিশুর লাশ উদ্ধার করেছে। আজ শুক্রবার (০২ জুলাই) দুপুরে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামের পাট খেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।  লাশ উদ্ধার হওয়া শিশুটির নাম মোছাঃ সাদিয়া আক্তার টুনি (৯)। নিহত টুনি কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরী গ্রামের জেলে চুন্নু মিয়ার ছোট কন্যা ও লোহাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

জানা গেছে,সকালে টুনি বাবার সাতে নদীতে মাছ ধরতে যায়। পরে বৃষ্টি শুরু হলে সে বাড়িতে ফিরে আসার সময় নিখোঁজ হয়। দুপুরের দিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নানীর বাড়ির পাশের পাট ক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ তাঁকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।

কটিয়াদী থানার ওসি এসএম শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ পাট খেত থেকে শিশুর লাশটি উদ্ধার করে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের সুরাতহাল সম্পূর্ন হয়েছে। পোস্টমর্টেম জন্য হাসপাতালে প্রেরণ করব। পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *