ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
এম এ কাশেমের মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের শোক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের শ্বশুর ও নান্দনিক সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ফারজানা শিলা এর পিতা বিশিষ্ট ব্যবসায়ী এম এ কাশেম এর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সৈয়দ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সজ্জন রাজনীতিবিদ নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্র বীরেন্দ্র, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।

প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সাংগঠনিক সম্পাদক জুবেদ আলী, এমদাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি ও সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ প্রমূখ।

বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *