ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
এবার প্রধানমন্ত্রীকে আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনারস উপহার পাঠিয়েছেন ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে আখাউড়া চেকপোষ্টের জিরো পয়েন্টে ত্রিপুরার শিল্প, বাণিজ্য ও পর্যটন বিভাগের পরিচালক তড়িৎ কান্তি চাকমা আনুষ্ঠানিকভাবে আনারসগুলো হস্তান্তর করেন ভারতীয় সহকারী হাই কমিশন চট্টগ্রামের দ্বিতীয় সচিব উদত ঝা’র হাতে।

এ সময় আখাউড়া উপজেলা সহাকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, ত্রিপুরার হার্টিকালচারের পরিচালক ড. ফনিভূষণ জমাতিয়া, আগরতলা সমন্বিত চেকপোষ্টের ম্যানেজার দেবাষিস নন্দী, ত্রিপুরার প্রধানমন্ত্রীর হাউজ হোল্ড ম্যানেজার কৌশিক চক্রবর্তী, আখাউড়া শুল্ক রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে চলতি মাসের ৫ তারিখ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম উপহার দিয়েছিলেন।

ভারতীয় সহকারী হাই কমিশন চট্টগ্রামের দ্বিতীয় সচিব উদত ঝা উপস্থিত সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ভারত প্রতিবেশী দুই দেশের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। উপহারের বিনিময়ে মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ় হলো।

পরে একটি ছোট পিকআপে করে ৮০ টি কার্টনে ৮০০ কেজি আনারাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। আনারসগুলো ত্রিপুরার কুমারঘাট ও অম্পি এলাকা থেকে সংগ্রহ করা হয়। এগুলো গুণ- মান ও স্বাদের কারণে ভারতখ্যাত বলে জানান ভারতীয় কর্মকর্তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *