ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
এবার ট্রানজিট ফ্লাইট চালু হচ্ছে ২১ এপ্রিল: বেবিচক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কঠোর লকডাউনে প্রবাসী কর্মীদের বিষয়টি মাথায় রেখে শনিবার (১৭ এপ্রিল) থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে প্রতি সপ্তাহে শতাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। পাশপাশি এবার ট্রানজিট ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

দেশে লকডাউনের সময় বাড়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল আরো এক সপ্তাহের (২১ থেকে ২৮ এপ্রিল) জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে এ সময়ে কার্গো প্লেন, বিশেষ বা চার্টার্ড ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে।

পাশাপাশি প্রাথমিকভাবে বুধবার (২১ এপ্রিল) থেকে ট্রানজিট ফ্লাইট এক সপ্তাহের জন্য চালুর সিদ্ধান্ত হয়েছে। ট্রানজিট ফ্লাইট প্রবাসী কর্মীসহ সবার জন্য উন্মুক্ত। তবে শুধু বাংলাদেশ থেকে যাওয়া যাবে কিন্তু বাংলাদেশে প্রবেশ করা যাবে না।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, বুধবার (২১ এপ্রিল) থেকে ট্রানজিট ফ্লাইট চালু করতে যাচ্ছি। মঙ্গলবার (২০ এপ্রিল) আমরা একটি বিজ্ঞপ্তি দিয়ে দেবো। তবে ট্রানজিট ফ্লাইটে শুধু বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে যাওয়া যাবে কিন্তু দেশে প্রবেশ করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *