সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল
বি এন পির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্টপ্রতি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎত বার্ষিকী পালন করেন। অদ্য সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে উক্ত কর্মসূচি শুরু হয়।
এনায়েতপুর থানা বি এন পির আহবায়ক মোঃনুরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে সদস্য সচিব মোঃমনজুর রহমান মুন্জু শিকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্নআহবায়ক, এনায়েতপুর থানা বিএনপি বিগ্রেড প্রধান মোঃ মিলন ইসলাম খান, এসময় আরো উপস্হিত ছিলেন এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্নআহবায়ক মোঃ রওশন আলী মন্টু সরকার,যুগ্ন আহবায়ক আঃ খালেক,আব্দুস সালাম,সানোয়ার হোসেন ব্যাপারী,সাইফুল ইসলাম মিঠু,লিয়াকত হোসেন লাবু,বিজয় আহম্মেদ,থানা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাইদুল ইসলাম,সাংবাদিক মুক্তার হাসান, এনায়েতপুর থানা যুব দলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ,যুগ্ন আহবায়ক শাহরিয়ার ইমন,ছাত্রদলের ইউসুব আলী,সোহাগ সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী।
অনুষ্ঠান শেষে মোনাজাতে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়।
Leave a Reply