ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
এইচএসসি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

এইচএসসি-২০২১ পরীক্ষার অনলাইন ফরম পূরণ স্থগিত ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রনালয়। আগামী ২৯ জুন থেকে ফরম পূরণ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ফরম পূরণ স্থগিত করা হয়েছে। আজ রোববার (২৭ জুন) এক সংবাদ বুলেটিনে এ তথ্য পাওয়া যায়।

এর আগে রবিবার সকালে এইচএসসি পরীক্ষার অনলাইন ফরম পূরণ স্থগিত ঘোষণা করে ঢাকা বোর্ড। বিষয়টি জানিয়ে সকালে সব প্রতিষ্ঠান প্রধানদের চিঠি পাঠিয় তারা। চিঠিতে ঢাকা বোর্ড জানায়, কোভিড-১৯ পরিস্থিতি উদ্বোগজনক পর্যায়ে চলে যাওয়া ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে কার্যক্রম স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *