ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
উত্তরবঙ্গ থেকে আসা অর্ধশত বাস কাজীপুরে আটকা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনা নিয়ন্ত্রণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে ছাড়ছে যাত্রীবাহী বাস। এমন অনেকগুলো বাস সিরাজগঞ্জের কাজীপুর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখনো প্রায় অর্ধশত বাস আটক করে রেখেছে কাজীপুর থানার পুলিশ।

পুলিশ জানায়, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, নওগাঁ ও নীলফামারী থেকে ঢাকার উদ্দেশে দূরপাল্লার বড় বাসগুলো বগুড়ার শেরপুরে এসে বিকল্প সড়ক দিয়ে কাজীপুরে ঢুকে যাচ্ছে। এমন খবর পেয়ে পুলিশ কাজীপুরের প্রবেশদ্বার সোনামুখী বাজার পয়েন্টে গাড়িগুলো আটকে দিয়েছে। এতে করে বেশিসংখ্যক বাস ফিরে গেলেও বেশ কয়েকটি বাস এখনো সোনামুখী উচ্চবিদ্যালয় মাঠে রয়ে গেছে।

আজ শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সোনামুখী উচ্চবিদ্যালয় মাঠে সার করে রাখা হয়েছে অনেকগুলো বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *