ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ঈদগাঁওতে বিল্ডিংয়ের উপর থেকে পড়ে মহিলা গুরুত্বর আহত 
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কক্সবাজার সদরের ঈদগাঁওতে বিল্ডিং’র ৫ তলা থেকে পড়ে এক মহিলা গুরুত্বর আহত হয়েছে।

৩ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে ঈদগাঁও বাস স্টেশনস্থ জাগির পাড়া সড়কের পাশ্ববর্তী আবদু শুক্কুরের বিল্ডিংয়ের ৫ম তলা থেকে পড়ে যায় তিনি।
সূত্র মতে, ঐ বিল্ডিংয়ের উপর কোচিংয়ে আস ছিল মহিলাটি। তার নাম পাওয়া যায়নি। আহত মহিলাটিকে তাৎক্ষনিক স্থানীয়রা উদ্বার করে ঈদগাঁওর একটি হাসপাতালে প্রেরন করে।
এক সচেতন যুবক জানান, আহত মহিলাটি দ্রুত ঘটনাস্থল থেকে উদ্বার করে হাসপাতালে নিয়ে যায়।
সরকার ঘোষিত লকডাউনে সবকিছু বন্ধ থাকার পরেও বিল্ডিয়ের ৫ম তলায় কে বা কারা কোচিং বানিজ্যে চালিয়ে যাচ্ছেন খতিয়ে দেখা হউক। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *