ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
আ.লীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গত বছরের অক্টোবরে সিলেটসহ ৮টি বিভাগে বিশেষ টিম গঠন করেছিলো আওয়ামী লীগ। ওই সময় এই ৮ বিভাগে চারজন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮ জন সাংগঠনিক সম্পাদককে টিম সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়।

এর মধ্যে সিলেট বিভাগের দায়িত্ব দেয়া হয়েছিলো সাখাওয়াত হোসেন শফিককে। তবে আবারও বিভাগীয় দায়িত্বে পুনর্বিন্যাস করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (৩০ মার্চ) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবারও সিলেট বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে আহমদ হোসেনকে।

এছাড়াও ঢাকা বিভাগে মির্জা আজম এমপি, খুলনা বিভাগে বিএম মোজাম্মেল হক, চট্টগ্রাম বিভাগে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, রাজশাহী বিভাগে এসএম কামাল হোসেন, বরিশাল বিভাগে অ্যাডভোকেট আফজাল হোসেন, ময়মনসিংহ বিভাগে শফিউল আলম চৌধুরী নাদেল ও রংপুর বিভাগে সাখাওয়াত হোসেন শফিককে দায়িত্ব দেয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *