আশুলিয়া থানা আওয়ামীলীগ এর উদ্যোগে শোক দিবস পালিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে দেশে কালো অধ্যায় রচিত হয়।১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতীর এই মহান নেতার বিদায়ে রাষ্ট্র অভিভাবকহীন হয়ে পরে।
আজকের এই দিবসে ঢাকার আশুলিয়ায় আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যােগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার(১৫ আগস্ট) দুপুরে আশুলিয়ার পল্লীবিদুৎ-বাইপাইল এলাকার এলাহী কমিউনিটি সেন্টারে সকল নেতাকর্মীদের উপস্থিতিতে এক শোক সভা পালন করা হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা.এনামুর রহমান(এমপি)।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী বলেন-বঙ্গবন্ধু চিরঞ্জিব,তিনি আমাদের মাঝে প্রতীয়মান তার আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় গ্রহণ করতে হবে। করোনা মহামারী কালে সকলকে একত্রিত হয়ে মোকাবেলার আহ্বান জানান তিনি।
উক্ত শোকসভায় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন ও যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply