ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
আরও দুই দিন এমন বৃষ্টির আশংকা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দৈনিক ডাকঃ আগামী দুই দিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সপ্তাহের শেষে আরও বাড়তে পারে বৃষ্টিপাত। রোববার সন্ধ্যা ছয়টায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *