ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই বোনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দিনাজপুরের হাকিমপুরে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের লোহাচড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- মহসিনা (১২) ও মোবাশ্বেরা (৭)। তারা ওই গ্রামের মো. মফিজ উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যায় দুই মহসিনা ও মোবাশ্বেরা। হঠাৎ বজ্রপাতে দুজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *