ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
আপন ভাইকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখলেন বড় ভাই
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দিনাজপুর চিরিরবন্দরে  কয়েকদিন ধরে আপন দুই ভাইয়ের মধ্যে জমি ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষের ঘটনায়ছোট ভাই ইয়াকুব আলীকে (৪২) পিটিয়ে আম গাছের সাথে ঝুলিয়ে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। বড় ভাই জাবেদ আলী পলাতক।

বুধবার সকাল ৯টার দিকে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ঠাকুরের হাট উত্তর পলাশবাড়ীর মাওলানা পাড়ায় একটি আম গাছ থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ইয়াকুব আলী উপজেলার উত্তর পলাশবাড়ী মাওলানা পাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

নিহত ইয়াকুব আলীর স্ত্রী আর্জিনা বেগম জানান, তার ভাসুর জাবেদ আলীর সাথে জমি ভাগাভাগির বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ঝগড়া বিরোধ চলছে। এরই মধ্যে জাবেদ আলীর ও তার জামাতা মিলে আমার স্বামী ইয়াকুব আলীকে

 

চিরিরবন্দর থানার ওসি সুব্রত সরকার লাশ উদ্ধারের সংবাদ নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। রিপোর্ট দেখে মনে হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ ছোট একটি আম গাছের সাথে ঝুলিয়ে রেখেছে আর নিহতের পা মাটির সাথে লেগে আছে। লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে একটা হত্যা মামলা দায়ের করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *